শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা একেবারে খাদের কিনারায় অবস্থান করছি : স্বাস্থ্য উপদেষ্টা

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, মনে রাখবেন আমরা একেবারে খাদের কিনারায় অবস্থান করছি। আমাদের যেন খাদে পড়ে যেতে না হয়, সেজন্য একটি নিরাপদ দেশ রেখে যেতে চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।

বিগত সময়ের শাসনামলগুলোতে আমাদের দেশের সব সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট ছেলে-মেয়েরা বিপ্লব করে আমাদের একটি সুযোগ তৈরি করে দিয়েছেন। এই সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, আমাদেরকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যদি সঠিকভাবে ভোটটা না দিতে পারি, তাহলে অতীতের সব কিছুই আরো কঠোর হয়ে বীরদর্পে ফিরে আসবে। ন্যায্যতার ভিত্তিতে বিচার ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। কোন জেলার মানুষ কত হ্যাঁ ভোট দিলেন আমরা কিন্তু সেটাও মনিটরিং করব।

এ ছাড়াও দেশব্যাপী স্বাস্থ্য ও শিক্ষাখাতের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে আগামী সংসদ সদস্য নির্বাচনে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে ভালো করতে পারবে সেই রকম সৎ ও ভালো মানুষদের ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। এছাড়াও সভায় সিরাজগঞ্জ সিভিল সার্জন নুরুল আমিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়