শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গভীর রাতে ইউনাইটেড পেট্রোল পাম্পে সশস্ত্র ডাকাতি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড পেট্রোল পাম্পে সংঘটিত হয়েছে সশস্ত্র ডাকাতির ঘটনা। 

রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৪টা ৩৯ মিনিট থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে এই ডাকাতি সংঘটিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে দেশীয় অস্ত্রে সজ্জিত প্রায় ১১ জন ডাকাত পেট্রোল পাম্পে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত অয়েলম্যান সিদ্দিক মিয়া ও চিত্ত দাসকে জোরপূর্বক হাত বেঁধে পাম্পের ভেতরে নিয়ে যায় এবং মারধর করে। পরে ডাকাতরা গ্রিলের তালা ভেঙে পাম্পের ক্যাশিয়ারের কক্ষে প্রবেশ করে ক্যাশ বাক্স ভাঙচুর করে। এ সময় ক্যাশ বাক্সে থাকা আনুমানিক ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এছাড়া পাম্পে উপস্থিত সহকারী ম্যানেজার সোহেল আহমেদের কাছ থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও তার মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় ডাকাতরা। একই সঙ্গে অয়েলম্যান সিদ্দিক মিয়ার ব্যবহৃত একটি মোবাইল ফোনও নিয়ে যায় তারা। ডাকাতদের প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রাথমিকভাবে ডাকাতির বিষয়ে খোঁজখবর নেয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।”

ডাকাতির ঘটনায় পেট্রোল পাম্প এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়