শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:০৫ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে গভীর রাতে সন্ত্রাসী প্রস্তুতির তথ্য ফাঁস, যৌথ অভিযানে অস্ত্রের ভাণ্ডার উদ্ধার গ্রেপ্তার ১

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের ধরন ও সংখ্যা স্থানীয়ভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কাকে আরও জোরালো করেছে।

রবিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার (হ্যাচারি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান রুমেল (৩২)।

অভিযানকালে যৌথ বাহিনী তার হেফাজত থেকে একটি ইলেকট্রিক শকার, একটি ব্যাটন (হাতলাঠি), দুইটি ছুরি, তিনটি চাপাতি ও পাঁচটি হাসুয়া উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রসমূহ দেখে পরিকল্পিত সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র জীবননগর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৩ ধারায় গ্রেপ্তারকৃত ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান রুমেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধমূলক তৎপরতার অভিযোগ থাকলেও এবারই প্রথম এত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হলো। বিষয়টি নিয়ে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়