শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে গলাই ফাঁস দেওয়া অজ্ঞাত এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের গুঞ্জননগরে মাঠের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে থেকে তার মরদেহ ওই গাছে ঝুলছিল।

স্থানীয়রা বলছেন, শনিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান তার মরদেহ গাছে ঝুলছে। পরে পুলিশে খবর দিলে তারা তার মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কয়েকদিন ধরেই তার মরদেহ গাছে ঝুলছে। মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে একটু দুরে হওয়ায় এতোদিন কারো নজরে আসেনি। ঝুলন্ত ওই তরুণের পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল-কালো সুয়েটার পরিহিত ছিল।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, সে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যার পর গাছে ঝুরিয়ে রেখেছে তা ময়না তদন্তের পর জানা যাবে বলে যোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়