শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে সাংবাদিকের ওপরে সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার-২

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মাহমুদের ওপরে মব সৃষ্টি করে হামলা ও হত্যাচেষ্টা চালানো হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। এদিকে ঘটনার সাথে জড়িত শাহিন ও কিরণ নামে দু'জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার ও স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমসের স্টাফ রিপোর্টার এবং যুমুনা টিভির ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তারেক মাহমুদ বলেন, লক্ষ্মীপুর থেকে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এমন সময় অপরিচিত একটি লোক মোটরসাইকেলের গতিরোধ করে উচ্চস্বরে গালমন্দ করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ২ টি রিকশা যোগে আরও কয়েকজন লোক এসে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় আমার ওপর হামলা ও হত্যা চেষ্টা করে। তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার চেষ্টায় মারধর করে। এলাকাবাসী উদ্ধার না করলে আমি আজকে বেঁচে ফিরতে পারতাম না। তারা আমার চোখ নষ্ট করে দেওয়ার জন্য আমার চোখে বার বার চাবি দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করে।

এলাকাবাসী জানায়, স্থানীয় বিএনপিকর্মী কিরণ ও ফরিদ এই হামলার নেতৃত্বে ছিলো। তারা হামলার উপযুক্ত বিচার দাবি করেন।

এদিকে এই ঘটনায় লক্ষ্মীপুরের সকল সাংবাদিক নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়