শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আলেমসমাজ ও ছাত্র জনতার মানববন্ধন-বিক্ষোভ, হেযবুত তওহিদ নিষিদ্ধের দাবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলেমসমাজ ও ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা শামসুল হক-এর সভাপতিত্বে এবং মুফতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা আমজাদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল হোসেন ও মুফতি মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন মুফতি আবু নাসির আইয়ুবী।

এছাড়া বক্তব্য রাখেন- জুলাই যোদ্ধা মো. সোহেল রানা, মাওলানা মাহবুবুল কবীর, মাওলানা আবুল হাসান, মুফতি মোস্তফা কামাল, খন্দকার ওহীদুজ্জামান, মৌলানা মুস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মওলানা আশিকুর রহমান, হাফেজ মাওলানা আবুল হাসান, ইমরান নাজিরসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে হেযবুত তওহিদের সকল কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা। একই সঙ্গে ফরিদপুরে আলেম উলামা ও ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়