শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষ, ছাত্রদল আহবায়কসহ চারজন আহত

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেলসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিল মাকসা জলমহাল থেকে মাছ বহনকারী একটি ট্রলার আটককে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হন। তাঁদের প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহিন অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল হকসহ দুজনের ওপর হামলা করে তাঁদের নৌকার মাছ নিয়ে যাওয়ার সময় ছাত্রদল নেতা তিতুমীর হোসেন সোহেলের সঙ্গে নোয়াগাঁও-নজিরপুর এলাকার গ্রামবাসীর ঝামেলা হয়। এ ঘটনায় তাঁকে অযথা জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির একাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়