শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশেদ খানকে এককভাবে তলব করলেন তারেক রহমান

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ​তারেক রহমানের জরুরি তলবে ঢাকা অভিমুখে রাশেদ খান:ঝিনাইদহ-৪ আসনে নতুন সমীকরণের আভাস ​ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক)আসনের নির্বাচনী রাজনীতিতে হঠাৎ করেই উত্তাপ ছড়িয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক এই আসনের মনোনীত প্রার্থী জনাব রাশেদ খানকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করার খবর পাওয়া গেছে।

বুধবার সকালেই রাশেদ খান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। ​সন্ধ্যা ৬ টার সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান ঝিনাইদহ -৪ আসনে মনোনীত প্রার্থী রাশেদ খানের সাথে বৈঠক হবে বলে জানা গেছে।

এই তলবের খবরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে,মনোনয়ন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন নাকি বিশেষ কোনো সাংগঠনিক নির্দেশনা—তা নিয়েই এখন মূল আলোচনা। বিশেষ করে রাশেদ খানকে  ঢাকায় এককভাবে ডাকার পর থেকেই সাধারণ কর্মী ও সমর্থকদের মুখে একটি নাম বারবার ঘুরেফিরে আসছে; তিনি হলেন বিএনপির কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম -সম্পাদক বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের চূড়ান্ত মুহূর্তে প্রার্থীর এমন আকস্মিক তলব সাধারণ কোনো ঘটনা নয়। যদি কোনো কারণে মনোনয়নে পরিবর্তনের সিদ্ধান্ত আসে,তবে সাইফুল ইসলাম ফিরোজের ভাগ্য খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় ফিরোজের একটি শক্ত জনভিত্তিক ও দীর্ঘদিনের সাংগঠনিক সক্রিয়তা থাকায় অনেকেই মনে করছেন,কেন্দ্রের গুডবুকে তার নাম থাকাটা অস্বাভাবিক নয়। ​এদিকে রাশেদ খানের অনুসারীরা বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন থাকলেও কেউ মুখ খুলছেন না। অন্যদিকে, সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন উদ্দীপনা দেখা দিয়েছে।

​আসলে কি ঘটতে যাচ্ছে ঝিনাইদহ-৪ আসনে? রাশেদ খানই কি থাকছেন নাকি কপাল খুলছে সাইফুল ইসলাম ফিরোজের?এই প্রশ্নের উত্তরের জন্য আপাতত বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন জেলা ও উপজেলার সাধারণ নেতাকর্মীরা।

উল্লেখ্য, রাশেদ খান বিএনপির মনোনীত প্রার্থী হওয়ার পরে কালীগঞ্জের ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীদের সাথে নির্বাচনি কোন বৈঠক এপর্যন্ত করেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়