শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:২১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের ওরস, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের মুসল্লি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ওরসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আখেরি মোনাজাতে দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এর আগে মঙ্গলবার (০৬ জানুয়ারি) বাদ জোহর থেকে ওরস উপলক্ষে কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার এবং শরীয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব ধর্মীয় আয়োজনে ভক্ত ও আশেকানরা অংশগ্রহণ করেন।

আখেরি মোনাজাত পরিচালনা করেন চন্দ্রপাড়া পাক দরবার শরীফের গদীনশীন পীর, মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্সবন্দী মোজাদ্দেদি আল ওয়াইসি। মোনাজাতে দেশ-বিদেশের লাখো ভক্ত আশেকান অংশ নেন।

ওরস উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা বিভিন্ন যানবাহনে করে দরবার শরীফে উপস্থিত হন। এ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসে ওরসের মেলা। মেলায় খাদ্যসামগ্রী, খেলনা, পোশাকসহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।

উল্লেখ্য, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্সবন্দী মোজাদ্দেদী (রহ.)-এর বেছালত দিবস উপলক্ষে প্রতি বছর এই ওরস অনুষ্ঠিত হয়ে আসছে।

তিনি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত খাজা এনায়েতপুরী (রহ.)-এর নিকট বায়াত গ্রহণ করেন এবং পরবর্তীতে খেলাফত প্রাপ্ত হন। এরপর ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরে চন্দ্রপাড়া গ্রামে দরবার শরীফ প্রতিষ্ঠা করে তরীকায়ে নকশবন্দিয়া মোজাদ্দেদীয়ার দাওয়াত ও প্রচারে আত্মনিয়োগ করেন। এই মহান সুফি সাধক ১৯৮৪ সালের ২৮ মার্চ নিজ দরবার শরীফে ইন্তেকাল করেন।

বর্তমানে তাঁর একমাত্র পুত্র শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদি আল ওয়াইসি চন্দ্রপাড়া পাক দরবার শরীফের পরিচালনার দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়