শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট কার নিয়ে গিয়ে খুনের শিকার শেরপুরের মোহাম্মদ আলী

তপু সরকার হারুন, শেরপুর: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট কার নিয়ে গিয়ে খুনের শিকার শেরপুরের মোহাম্মদ আলী। নিহত মোহাম্মদ আলী (৪২) শেরপুর সদর উপজেলার কুমরী কৃষ্ণপুর এলাকার আ: খালেকের পুত্র ছিলেন। তিনি স্ত্রী সন্তান নিয়ে রাজধানী ঢাকার উত্তরায় বসবাস করতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী ৩ জানুয়ারি শনিবার রাতে তার প্রাইভেটকার নিয়ে যাত্রী তুলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর তার সাথে ফোনে যোগাযোগ করা যাচ্ছিলো না। পরে ৪ জানুয়ারি রবিবার সকালে নিহত রবিউলের লাশ স্থানীয় সোহাগপুর গ্রাম থেকে উদ্ধার করে আশুগঞ্জ থানা পুলিশ এবং গাড়িটি সরাইল থানা হেফাজতে রয়েছে। 

এ ব্যাপারে আশুগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসাইন এর সাথে কথা বললে তিনি বলেন, মোহাম্মদ আলীর লাশ শেরপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় তার বাবা আ : খালেক বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা অভিযান চালিয়ে এঘটনায় জড়িত সন্দেহে সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা আদিব (১৯) নামে এক যুবককে আটক করেছি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত গাড়িচালক মোহাম্মদ আলীর লাশ শেরপুরের বাজিতখিলার কুমরী কৃষ্ণপুর গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরী হয়। এ ঘটনায় গ্রামে শোকে ছায়া নেমে এসেছে। 

নিহত মোহাম্মদ আলীর বাবা বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই, আমার ছেলের তিন সন্তান নিয়ে এখন কোথায় যাবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়