শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার দুই সংসদীয় আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ-১২

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ভোলা-১ (সদর) ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার সকাল এবং বিকাল পৃথক দুটি দাফে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে এ মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ভোলার দুইটি সংসদীয় আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে জোলা রির্টানিং অফিসার।
যাদের মধ্যে ভোলা-১ আসনে দুইজন এবং ভোলা-৩ আসনে একজন জন। এছাড়া ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ভোলার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার ডাঃ শামিম রহমান বৈধ এবং বাতিলকৃত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরমধ্যে ভোলা-৩ আসনে সতন্ত্র প্রার্থী রহমত উল্ল্যাহ এবং ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা) আকবর হোসেন ও সতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল হয়।

জেলা রির্টানিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলা-১ আসনে প্রার্থীর সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি থাকায় রফিজুল হোসেন, ভোলা সদর আসনে হলফনামায় তথ্যের ত্রুটি থাকায় জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন এবং ভোটার তালিকার ত্রুটি থাকায় সতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের তার মনোনয়ন বাতিল করা হয়। একই সাথে ভোলা সদর আসনে বিএনপি’র গোলাম নবী আলমগীর, বিজেপি প্রার্থী আন্দালিব রহমান, জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ওবায়েদ বিন মোস্তফার, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মোঃ আশ্রাফ আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করেনন।

অপরদিকে ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী মেজর অব হাফিজ উদ্দিন, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নাজিমুল হক, গণ অধিকার পরিষদের আবু তৈয়ব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেসলে উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরআগে গেল বৃহস্পতিবারর ভোলা-২ আসনে দুই সতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আগামীকাল ভোলা-৪ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে।

উল্লেখ্য ভোলার চারটি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। সব মিলিয়ে তিনটি সংসদীয় আসবে সর্বমোট ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়