শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা কারণে লক্ষ্মীপুরে ১০ জনের মনোনয়ন বাতিল, এ্যানি-খায়ের সহ ২৫ জনকে বৈধ ঘোষণা করছে রিটার্নিং অফিসার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪টি আসনে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি থেকে লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপর-২ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবলু খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম ও লক্ষ্মীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপর দিকে সদর আসনে জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর-২ আসনে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনে নাজমুল আহসান পাটওয়ারী ও লক্ষ্মীপুর-৪ আসনে এ আর হাফিজ উল্যাহসহ ইসলামী আন্দোলন, এনসিপি ও জেএসডিসহ ২৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা, কল্যাণ পার্টির ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদ এনসিপির সেলিম মাহমুদ ও এনপিপির প্রার্থী সামছুদ্দিন এবং লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ভোটার তালিকা সঠিক না থাকায় ও তথ্যগত নানা ভূল এবং মামলার তথ্য গোপনসহ নানা কারণে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।  

মনোনয়নপত্র যাচাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়