শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কাশবনের আঁটি ধরে বাঁচার আকুতি, পদ্মা থেকে উদ্ধার বাবা ও শিশু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক বাবা ও তাঁর ছেলেকে উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

শনিবার (০৩ জানুয়ারী) দুপুরে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার (০২ জানুয়ারী) বিকেলে চরাঞ্চলের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় চরঝাউকান্দা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর একটি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধার অভিযানে অংশ নেওয়া চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুজ্জামান জানান, ভোটকেন্দ্র পরিদর্শনের দায়িত্বে থাকা পুলিশ টিম স্পিডবোটে করে নদীপথে যাচ্ছিল। এ সময় নদীতে ভাসমান অবস্থায় মানুষ দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন মাঝবয়সী ব্যক্তি ও একটি শিশুকে উদ্ধার করা হয়।

পরে জানা যায়, ওই ব্যক্তি তাঁর ছেলেকে নিয়ে চরে কাশবন কাটতে গিয়েছিলেন। কাশবনের অতিরিক্ত বোঝার কারণে নৌকাটি ডুবে যায়। এরপর কাশবনের আঁটি ধরে বাবা ও ছেলে নদীতে ভাসতে থাকেন।

উদ্ধারের পর পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের একটি জেলে নৌকায় তুলে কম্বল দিয়ে শরীর গরম করার ব্যবস্থা করেন। একই সঙ্গে জেলে নৌকার সহায়তায় ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত নৌকাতেই বাবা ও ছেলেকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

উদ্ধারকাজে ব্যস্ত থাকায় বাবা ও ছেলের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে স্পিডবোটে টহলরত অবস্থায় নদীতে ভাসমান মানুষ দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালান। কাছে গিয়ে দেখা যায়, কাশবনের আঁটি ধরে একটি শিশু ও একজন মাঝবয়সী ব্যক্তি নদীতে ভাসছেন। পরে তারা জানতে পারেন, দুজন বাবা ও ছেলে।

তিনি আরও বলেন, নদীপথে চলাচলের সময় অতিরিক্ত বোঝা বহন না করা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অল্পের জন্য আল্লাহর রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন। বিষয়টি নজরে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়