শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার

তপু সরকার হারুন, শেরপুর: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে। গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার ভূঁইয়াপাড়া এবং হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্ত দিয়ে মাদক ও আতশবাজি পাচারের সময় টহল দল অভিযান চালায়। এ সময় ৩৪ বোতল ভারতীয় মদ ও ৩২ প্যাকেট আতশবাজি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার ২০০ টাকা।

একই দিনে হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার ম্যাড়িংপাড়া সীমান্তে আরও একটি অভিযান চালানো হয়। সেখানে ৫টি ভারতীয় গরু, ৩৫০ পিস পন্ডস ফেসওয়াশ, ১ হাজার ৫০০ পিস ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, ২১ হাজার ২০০ পিস জিলেট ব্লেড, ২৩টি কম্বল এবং ৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৭১ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, দুই জেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত সব মালামালের মোট মূল্য ১৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়