শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটিতে বেনাপোল বন্দরে সচল

আজিজুল হক, বেনাপোল (যশোর): সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি দিনেও স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি,রফতানি বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ।

বুধবার সকালে তথ্যটি নিশ্চিত করে বেনাপোল বন্দরের সহকারি পরিচালক কাজী রতন জানান, রাষ্ট্রীয় শোক দিবসের কারণে সাধারণ ছুটি ঘোষণা থাকলেও বন্দর ছুটির আওতায় না থাকায় বন্ধ নেই বন্দরের কার্যক্রম। দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

এদিকে বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, সাধারণ ছুটি ঘোষণা থাকলেও জরুরী সেবা প্রদানে ইমিগ্রেশন কার্যক্রম চালু রাখা হয়েছে। স্বাভাবিক সময়ের মত পাসপোর্টধারী যাতায়াত করছেন।

জানা যায়, গতকাল মৃত্যু বরণ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ও ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়