শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ৬২ প্রার্থীর মনোনয়নপত্র জমা: সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিএনপির, শঙ্কায় এনসিপি

নোয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলার ০৬টি আসনে মোট ৬২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন এই নির্বাচন অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে বিএনপি। অন্যদিকে আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক আবদুল হান্নান মাউসুদ।

সোমবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার বেলা ১২টায় রির্টানিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন নোয়াখালী-০৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নোয়াখালী দক্ষিণ শাখার আহবায়ক ফিরোজ আলম মাসুদ, দুপুরে মনোনয়নপত্র জমা দেন নোয়াখালী-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, দুপর ৩টায় নোয়াখালী-০৬ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাউসদ। 

এছাড়া, নোয়াখালী-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ.এম মাহবুব উদ্দিন, নোয়াখালী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-০৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম, নোয়াখালী-০৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী-০৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইসহাক খন্দকার, নোয়াখালী-০৫ আসনে হাসনা জসিম উদ্দিন মওদুদ (স্বতন্ত্র), নোয়াখালী-০১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম, নোয়াখালী-০৫ আসনে বাসদ (র্মাসকবাদী) মনোনীত প্রার্থী মুন-তাহার বেগম’সহ মোর্ট ৬২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, সংশোধন করা তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়