শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে কৃষি জমির উৎপাদন বৃদ্ধিতে ডলুচুন প্রয়োগ 

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কৃষি জমিতে সর্বোচ্চ উৎপাদনের জন্য রাসায়নিক সারের প্রয়োজনীয়তা রয়েছে। গত চার দশক ধরে রাসায়নিক সারের ব্যবহার জ্যামিতিক হারে বেড়েছে ফলে মাটিতে অম্লতা দেখা দিয়েছে। মাটির অম্লতা এবং ক্ষারীয় পরিমাপ করা হয় পিএইচ মাত্রা দিয়ে। যা শুরু হয় ০ (শূন্য) থেকে ১৪ (চৌদ্দ) মাত্রা দিয়ে, পিএইচ মাত্রা যদি ৭ (সাত) কম হয় সেই মাটিকে অম্লীয় মাটি বলা হয়, আবার ৭ এর অধিক হলে ক্ষারীয়। অধিক মাত্রায় অম্লীয় মাটিতে রাসায়নিক সার গাছের জন্য উপযোগী পুষ্টি উপাদান শোষণ করতে পারে না, ফলে উৎপাদন কম হয়। ফসলের উপযোগী আদর্শ পিএইচ ৫.৫ থেকে ৭.৫ মাত্রা। মাটির পিএইচ কম হলে ঠিক করার জন্য কম হলে ডলোমাইট চুন প্রয়োগ করতে হয় আবার পিএইচ বেশি হলে (ক্ষারীয় মাটি)  জৈব সার, গোবর, কম্পোস্ট, সালফার ব্যবহার করতে হয়। 

সম্প্রতি সারাদেশের মাটিতে পিএইচ ৫ মাত্রা নিচে নেমে যাচ্ছে, যা আগামী দিনের কৃষি উৎপাদনের জন্য অশনিসংকেত। নবীনগর উপজেলায় গত এক বছরে প্রায় দুই শতাধিক জমিতে মাটি পরীক্ষা করা হয় যার গড় পিএইচ  ৪.৯ থেকে ৫.৫ মাত্রা। উপজেলা কৃষি অফিস কৃষিকদের সঠিক মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করতে বিনামূল্যে মাটি পরীক্ষা করার জন্য উদ্বুদ্ধ করছে৷ পাশাপাশি জমিতে জৈবসার ব্যবহার বৃদ্ধি এবং ডলুচুন প্রয়োগ করতে কৃষক প্রশিক্ষণ এবং মাঠ দিবসের মাধ্যমে উৎসাহিত করছে।

নবীনগর উপজেলায় প্রথমবারের মতো ২০ টি ইউনিয়নে এক বিঘা করে মোট ২০ বিঘা জমিতে ডলুচুন প্রয়োগ করা হয়েছে। ডলুচুন প্রয়োগের পূর্বে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটের মাধ্যমে মাটি পরীক্ষা করা হয়েছে আবার ফসল উত্তোলন শেষে ফসলের উৎপাদন পরিমাপ এবং পুনরায় মাটি পরীক্ষা করে দেখা হবে পিএইচ মাত্রা এবং উৎপাদন বৃদ্ধি হয়েছে কী না। ফলাফল ইতিবাচক হলে সারা নবীনগরে বাণিজ্যিকভাবে ডিলারদের মাধ্যমে কৃষক পর্যায়ে সম্প্রসারিত হবে। যা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে দারুণ ইতিবাচক প্রভাব রাখবে।

উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিউটের মাধ্যমে মাটি পরীক্ষা করে হয়েছে পিএইচ মাত্রা ৫.৫ থেকে ৭.৫ রাখার জন্য প্রথমবারের পরীক্ষামূলকভাবে ২০ টি স্থানে ২০ বিঘা জমিতে ডলুচুন প্রয়োগ করা হচ্ছে। প্রতি শতাংশ জমিতে ৪ কেজি হারে ডলুচুন প্রয়োগ করা হচ্ছে। মাটিতে উপযুক্ত পিএইচ থাকলে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, আয়রন, বোরন ইত্যাদি পুষ্টি সহজে শোষণ করতে পারে। উপকারী অনুজীব আজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, ট্রাইকোডার্মা ভালোভাবে কাজ করে।

মাটির অম্লতা (PH কমে যাওয়া) সমস্যা সমাধানে জমিতে ডলুচুন প্রয়োগ শুরু। পরীক্ষামূলকভাবে ২০ টি ইউনিয়নে ২০ বিঘা জমিতে প্রয়োগ করা হচ্ছে।

ডলুচুনে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে এগুলো গাছের শিকড় শক্ত করে, পাতার রং ভালো রাখে বিশেষ করে সবজি, ধান ও ফল বাগানে উপকারী। তাছাড়া পিএইচ ঠিক থাকলে ইউরিয়া, টিএসপি, পটাশসহ অন্যান্য সার আরও কার্যকরভাবে কাজ করে সার অপচয় কমে, ফলন বাড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়