শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে অগ্নিকাণ্ডে নিহত ১

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর  ইউনিয়নের আদর্শ গুড়িগ্রামের উত্তর পাড়ায় শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত একজন ও বাড়ি ঘর ভস্মীভূত  হওয়ার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো: আলমগীর (৬০) পিতা রশিদ মিয়া।  

বিটঘর ইউপি চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঘটনাস্থল পরিদর্শন করি,  দগ্ধ আলমগীর মিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। আগুন লাগার পর অন্যরা ঘর থেকে বের হতে পারলেও অসুস্থ আলমগীর মিয়া বের হতে পারেননি। ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়রা জানায়, শনিবার মধ্য রাতে হঠাৎ করে আলমগীর মিয়ার বসত ঘরে আগুন লাগলে ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক ঘণ্টার চেষ্টা করে আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভিতরে আটকা পড়া আলমগীরকে উদ্ধার করতে পারা যায়নি, দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। 

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়