শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জি: শ্যামল

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনয়নপত্র জমা দিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর কাছ মনোনয়নপত্র জমা দেন শ্যামল।

এসময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মনোনয়নপত্র জমা দেওয়ার পর সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারুয়ার খোকন, এ.বি.এম মমিনুল হক, অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, ইমাম হোসেন, শামিম মোল্লা, ইয়াছিন মাহমুদ প্রমুখ।আরো উপস্হিত ছিলেন, ইঞ্জিনিয়ার শ্যামলের ছেলে ইফরাদ হোসেন মাহবুব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়