শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৪২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন পরিবর্তন হয়ে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন

আজিজুল হক, বেনাপোল (যশোর) : সমস্ত জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন।

এর আগে এই আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নুরুজ্জামান লিটনের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর এবং মনোনয়নপ্রাপ্ত লিটন নিজে।

উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহীর বলেন, “দল থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি লিটন ভাইকে দেওয়া হয়েছে। এরপর তাকে প্রতীক দেওয়া হবে।”

জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আনুষ্ঠানিক ঘোষণাপত্রে তাকে মনোনয়ন দেওয়া হয়।

গত এক মাস ধরে “যোগ্য প্রার্থী” দাবিতে শার্শায় বিক্ষোভ করছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধুর সমর্থকরা। তাদের অভিযোগ ছিল—দলের দুঃসময়ে তৃণমূল নির্যাতিত হলেও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি এলাকায় সক্রিয় ছিলেন না। অবশেষে তৃণমূলের মতামত বিবেচনায় এনে লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়ন পাওয়ার পর নুরুজ্জামান লিটন বলেন, “শার্শাবাসীর প্রত্যাশায় আমি মনোনয়ন প্রত্যাশী হয়েছিলাম। আমাকে বিশ্বাস করায় দলের কাছে কৃতজ্ঞ। তৃণমূলের সবার সঙ্গে নিয়ে বিএনপিকে শক্তিশালী করতে এবং এলাকার মানুষের জন্য কাজ করব।”

তিনি জানান, মনোনয়ন পাওয়ার খবর জানার পর রাতেই তিনি মফিকুল হাসান তৃপ্তি ও অন্য মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দেখা করে দোয়া নেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন দলীয় মহাসচিবের কর্মসূচি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবাসন জনসভায় যোগ দিতে। নির্বাচনী এলাকায় ফিরে আবারও প্রচার–প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি।

এদিকে, মনোনয়ন পরিবর্তন বিষয়ে জানতে সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়