শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০১:৫২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হান্নান মাসউদকে হত্যার হুমকি, মূল অভিযুক্ত আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল হান্নান মাসউদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ইসরাত রায়হান অমি নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অমি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড এলাকা থেকে তাকে আটক করে হাতিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ‘Israt Raihan’ ও ‘Rupak’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী শামসুল তাব্রিজ বাদী হয়ে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ভাইরাল হওয়া মেসেঞ্জার স্ক্রিনশটে দেখা যায়, অমি লিখেছেন— ‘নেতা যেই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে... আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে।’

জিডিতে অমি ছাড়াও সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ এবং রুপক নন্দীসহ মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, মূল হোতাকে আটকের পর বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

  • সর্বশেষ