শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদি হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্র-জনতার কফিন মিছিল

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদি হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা শহরের চকবাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এসে কফিন রেখে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্র-জনতা।

এ সময় তারা, হাদী ভাই শহীদ কেন, ইন্টেরিম জবাব দে, একটা একটা লীগ ধর ধইরা ধইর জেলে ভর, যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব। ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ শেষে হাদি হত্যার বিচার ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বক্তব্য দেন তারা। এ সময় বক্তারা বলেন‚ হাদির কণ্ঠস্বর ছিলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। হাদির কণ্ঠস্বর ছিলো বাংলাদেশের স্বার্বভৌমত্বের কণ্ঠস্বর। ভারত বিভিন্নভাবে হাদির কণ্ঠস্বরকে রুখে দিতে চেয়েছে। আপনারা কি মনে করেন হাদি মারা গেছে? বাংলাদেশের ভারতীয় আধিপত্যাবাদের বিরুদ্ধে লড়াই যতদিন থাকবে, আবরার ফাহাদ ততদিন থাকবে, ওসমান হাদি ততদিন থাকবে। আমরা গ্রামে গ্রামে হাদি তৈরি করবো, আবরার ফাহাদ তৈরি করবো। 

তারা আরও বলেন, সবাই লীগের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে শ্লোগান তোলছে। যতদিন হাদি ভাইয়ের খুনীদের বিচার হবে না ততদিন আমরা রাজপথ ছাড়ব না।

তারা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যা, তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এতে উপস্থিত ছিলেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম, শহর শিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মো. আরমান হোসেন, সদস্য সচিব সায়েদুর রহমান রাফি, বায়েজিদ হোসেন, সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়