কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার এবং অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ ২ জন গ্রেফতার করেছে।
সোমবার (১৫ডিস্বের) সকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বাঁশখালী থানা এলাকায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে প্রধান সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সোমবার সকাল আনুমানিক ৮.২০ টার সময় বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজারে মনোয়ারের দোকানের সামনে (বাঁশখালী-চট্টগ্রামগামী পাকা সড়কে) একটি সন্দেহজনক টেম্পু গাড়ি (চট্ট-মেট্রো-ফ-১১-০২২৬) থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে টেম্পু গাড়ির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ নোয়াখালীর হাতিয়া ফরিদপুর, সেলিম মাঝির বাড়ি এলাকারে মোঃ সেলিমের পুত্র খুরশিল আলম (৩২), চট্টগ্রামের ভূজপুর জঙ্গল কাইয়া পুখিয়ার এলাকার জহিরুল ইসলামের পুত্র মোঃ হাসান প্রকাশ আকাশ (২৭) গ্রেফতার করা হয়। পরে তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয় বলে থানা সুত্রে জানা যায়।
সুত্র মতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আহবান জানান।