শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বালুর ব্যবসার আধিপত্য নিয়ে বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুর সদর উপজেলার রৌহা বেলতলী গড়পাড়া এলাকায় বালুর ব্যবসার আধিপত্য নিয়ে বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবারের সীমু আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়,ভূক্তভোগী সীমু আক্তার বাচ্চাদের পড়াশুনা কারনে স্বামী সহ শহরের নবীনগর ভাড়া বাসায় বসাবস করে আসছে। প্রতি সপ্তাহে শুক্রবারে রৌহা গড়পাড়া গ্রামে আমার স্বামীর মাটি বালু ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মাহিন্দ্র ট্রাক্টর –
দেখার জন্য গেলে একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মকবুল,সজীব, হানজেলা পথ আটকাইয়া প্রাননাশের হুমকি দেয় এবং বলে এই এলাকায় ব্যবসা করলে প্রানে মেরে ফেলবো। পরে এঘটনার মীমাংসার জন্য ১৪ নভেম্বর স্থানীয় হাকিমিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সালিশি করে মীমাংসার চেষ্টা করলে উল্টে মকবুল গং রা শালিসি না মেনে এলাকায় ব্যবসা পরিচালনা করতে দিবেনা বলে আবারও হুমকি দেয়। পরে ১৮ নভেম্বর মঙ্গলবার রাতে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মকবুলের নেতৃত্বে ৮/১০জন গুন্ডা প্রকৃতির লোক দিয়ে বসত বাড়িতে গিয়ে হামলা চালিয়ে মাটি বালু ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মাহিন্দ্র ট্রাক্টর, একটি মটর সাইকের ও ঘরের সমস্ত আসবাব পত্র ভাংচুর ও লুটপাট করে ।

এ সময় তারা বসত ঘরের দরজা জানালা, ওয়ারড্রব,কাঠের আলমারি ভাংচুর করে।অতপর ট্রাংকে রাখা ৪ ভরি স্বর্ন জমির এগ্রিমেন্ট ছাড়ানো ১০লক্ষ টাকা, ওয়ালটন কোম্পানীর ১টি ফ্রিজসহ বেশ কিছু আসবাবপত্র নিয়ে যায়।

এ ঘটনায় শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এ বিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: জুবাইদুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়