আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি:: ভারত থেকে ফেরার পথে বাংলাদেশী শফিউল ইসলাম নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে ১০ হাজার ইউএস ডলার ও ১লাখ ১০ হাজার সৌদি রিয়ালসহ আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে থেকে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক শফিউল ঢাকার লালবাগ এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাচেঞ্জার টার্মিনালের সামনে আসলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার কাছে ১০ হাজার আমেরিকান মার্কিন ডলার ১,১০,০০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাজার মুল্য বাংলাদেশী টাকায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা। আটককৃত শফিউল আলমের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।