শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে বিজিবির মাদক বিরোধী অভিযান, আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৫০ বিজিবি)’র মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য, বিপুল সংখ্যক নিষিদ্ধ নেশাজাতক ট্যাবলেট ও চোরাই মটরসাইকেল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তের ৩৮১ নং মেইন পিলারের ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উদয়পুর মাহাতবস্তিতে অভিযান পরিচালনা করে ৫০ বিজিবি। এসময় ওই ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, ২টি মোটরসাইকেল সহ হাতেনাতে আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন বালিয়াডাঙ্গী হরিণমারি এলাকার বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৩২), মোড়লহাট এলাকার পাড়োয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০), এবং মোড়লবস্তি গ্রামের মৃত সাবের আলীর ছেলে হাকিম (২৪)।

৩ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান,আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকা মাদকমুক্ত করতে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়