শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় বিরল প্রজাতির বিশালাকৃতির কচ্ছপ উদ্ধার

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি, ভোলা প্রতিনিধি: ভোলায় বিরল প্রজাতির একটি বিশালাকৃতির কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ।  মঙ্গলবার  সকালে সদর উপজেলার পরানগঞ্জ এলাকায় কচ্ছপটি স্থানীয়দের চোখে পড়ে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে রাস্তায় একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা খুলে দেখেন ভেতরে বিরল জাতের একটি বড় কচ্ছপ। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে একটি অসাধু চক্র কচ্ছপটি পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় এটি কোন বাহন থেকে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা কচ্ছপটিকে নিরাপদে রেখে বন বিভাগকে খবর দেন।

উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধার হওয়া কচ্ছপটি প্রায় ৫০ কেজি ওজনের এবং এটি অত্যন্ত বিরল প্রজাতির, যা  বিলুপ্তির পথে। ধারণা করা হচ্ছে জেলেরা সাগর বা নদী থেকে এটিকে ধরে পাচারের সময় ফেলেছে অথবা পরে গেছে। কচ্ছপটি আহত না হলেও দুর্বল অবস্থায় থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই-একদিন পর্যবেক্ষণে রাখার পর কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ হলে সুবিধাজনক স্থানে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়