শিরোনাম
◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে সড়কের মহড়া ও জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে সন্ত্রাস  বিরোধী আইনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ১৫ ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

গত শুক্রবার (১৪নভেম্বর) কোটালীপাড়া থানা পুলিশের এস আই সেলিম মাহবুব বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-১১। 

মামলার সূত্রে জানাগেছে,  গত বৃহস্পতিবার (১৩নভেম্বর) সন্ধ্যায়  গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের মাঝবাড়ি বাসস্ট্যান্ড নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া ও স্বপন তালুকদারের নেতৃত্বে ৩০/৪০জন ছাত্রলীগ নেতা-কর্মী সড়কে জড়ো হড়ে মিছিল, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে সড়কের মহড়া ও জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় অভিযান চালিয়ে রিফাত দাড়িয়া নামক একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনে কোটালীপাড়া উপজেলার ১৫ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে রিফাত দাড়িয়া নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়