শিরোনাম
◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'সকল ধর্মের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ইসলামী দলের বিকল্প নেই': মুফতি ফয়জুল করিম

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, সকল ধর্মের মানুষ শান্তি, মুক্তি ও নিরাপত্তার জন্য ইসলামী দলকে ভোট দেবে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলাম সকলের জন্য ন্যায় ও নিরাপত্তার প্রতীক উল্লেখ করে শায়খে চরমোনাই বলেন, ‘মুসলমান যেমন ইসলামের বিরুদ্ধে যেতে পারে না, তেমনি অন্যান্য ধর্মের মানুষরাও ইসলামী দলকে ভোট দিবে কারণ ইসলাম সকলের জন্য ন্যায় ও নিরাপত্তার প্রতীক। যদি কোনো মুসলমানকে হত্যা করা হয় তার বিচার হবে, আবার যদি কোনো হিন্দুকে হত্যা করা হয়, সেটিও বিচার হবে। একইভাবে, একজন মুসলিম মেয়েকে ধর্ষণ করলে যেমন বিচার হবে, হিন্দু মেয়েকে ধর্ষণ করলে তেমনই সমান বিচার হবে। একজন মুসলিমের ঘরে চুরি হলে যেমন বিচার হয়, একজন হিন্দুর ঘরে চুরি হলেও তার বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘ইসলাম সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ। ইসলামী দল যখন ক্ষমতায় আসবে, তখন সমাজে সাম্যতা রক্ষা হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে।’

সকল ধর্মের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ইসলামী দলের বিকল্প নেই জানিয়ে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, ‘ধানের শীষ, নৌকা, লাঙ্গল—এসব প্রতীক নিয়ে যারা নির্বাচন করেছে, তারা জনগণের পরীক্ষায় ফেল করেছে। এবার ইসলামী দলকে ভোট দিন, আমরা জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করতে প্রস্তুত। বিগত সরকার ভোট নিয়ে জনগণকে ধোঁকা দিয়েছে। ইসলামী দল ক্ষমতায় এলে দেশের মেধাবী ছাত্ররা নেতৃত্ব নেবে। 

গণসমাবেশে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো দলের নেতা-কর্মীকে হয়রানি না করার জন্য প্রশাসনকে জোর দাবি জানান। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত।’

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নিয়াজুল করীম, মুফতি আশরাফুল ইসলাম দুলাল, জামায়াতে ইসলামী পৌর শাখার আমির আব্দুল হালিম, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী, পৌর সভাপতি রাইহান উদ্দিন আনসারী, সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ। গণসমাবেশে উপজেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়