শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজের ফাঁকেই দুর্ঘটনা: রাজশাহীতে নেসকোর দুই কর্মী বিদ্যুৎস্পৃষ্ট, একজনের অবস্থা আশঙ্কাজনক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড-নেসকোর দুই কর্মী ট্রান্সমিটার লাইনের ত্রুটি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। আহতরা হলেন, আব্দুল হক এবং মোঃ তালেব।

বুধবার বেলা ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এ ঘটনা ঘটে বলে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ জানান।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের এক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়রা বলছেন, নেসকোর একটি দল সকালে বৈদ্যুতিক জোড়া খুঁটির ওপরে ট্রান্সমিটার লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। এ সময় এক কর্মচারী বিদ্যুতের তীব্র শকের আঘাতে নিচে পড়ে যান। আর অপরজন খুঁটির ওপরে ঝুলে থাকেন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সঙ্কর কে বিশ্বাস বলেন, “চিকিৎসকরা আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, “ঘটনাটি জানার পরপরই হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

“চিকিৎসকের পরামর্শে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করার ব্যবস্থা নেওয়া হয়েছে, অপরজন আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে টিম গঠন করা হয়েছে।’’

তিনি বলেন, “দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ধারণা করা হচ্ছে, লাইনে বিদ্যুৎ বন্ধ না রেখে কাজ শুরু করায় এই দুর্ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়