শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০১:৩২ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে নারী গ্রেফতার

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারীর নাম তৃষা দাস।

পুলিশ সূত্রে জানা গেছে, তৃষা দাস দীর্ঘদিন ধরে “তৃষা চৌধুরী” নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে ইসলাম ধর্ম ও নবী করিম (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর পোস্ট দিয়ে আসছিলেন। তার এসব পোস্ট স্থানীয় মুসলমানদের নজরে এলে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার পর Team Protect Our Sisters BD সংগঠনের স্থানীয় সদস্যরা বিষয়টি খতিয়ে দেখে প্রমাণসহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সংগঠনের পক্ষ থেকে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানি অভিযুক্তের উগ্রতা ও স্বীকারোক্তির প্রমাণসহ কুমিল্লা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার (এসপি)-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে জেলা প্রশাসক ও এসপি-র নির্দেশে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম সরাসরি অভিযান পরিচালনা করেন। Protect Our Sisters BD-এর সদস্যদের সহায়তায় অভিযানে গিয়ে পুলিশ তৃষা দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারের সময় তৃষা দাসের ব্যবহৃত মোবাইল ফোনে ইসলাম ধর্ম অবমাননার আলামত পাওয়া যায়। তবে তিনি সেসব প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ফোনটি পরবর্তীতে ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং উলামা সমাজের তৎপরতায় এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় তৃষা দাসের বিরুদ্ধে দণ্ডবিধির ১৫৩, ২৯৫ ও ২৯৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়