শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০২:১৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত ট্রেনের নিচে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল (ভিডিও)

ময়মনসিংহ থেকে ঢাকা অভিমুখী একটি ট্রেনের নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেলেন এক ব্যক্তি। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে পড়ে গেলেও গুরুতর আহত অবস্থায় বেঁচে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর রেলস্টেশন প্ল্যাটফর্মের পাশে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। পাশের লাইনে ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিল দ্রুতগামী আরেকটি ট্রেন। ঠিক সেই সময় আহত ব্যক্তিটি দৌড়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন অথবা চলন্ত ট্রেনের দিকে এগিয়ে যান।

হঠাৎ পা পিছলে তিনি চলন্ত ট্রেনটির সামনে পড়ে যান। মুহূর্তেই ট্রেনের বগিগুলো তার ওপর দিয়ে চলে যায়। স্টেশনে উপস্থিত মানুষজন ঘটনাটি মোবাইলে ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ।

জানা যায়, পড়ে যাওয়া ব্যক্তির ওপর দিয়ে ট্রেনটি চলে গেলেও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। তবে তিনি গুরুতর আহত হন। আহত ব্যক্তির নাম জালাল উদ্দিন (৪০)। তার বাড়ি গফরগাঁও উপজেলার চড় আগলী গ্রামে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়