শিরোনাম
◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'শাপলা হবে নৌকার বিকল্প, নৌকা ডুবে গেছে শাপলা ভাসবে': এনসিপির সরোয়ার তুষার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ফরিদপুর: এনসিপির যুগ্ম-আহবায়ক সরোয়ার তুষার বলেন, 'শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে। নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে এই কলি কয়েকদিন পানিতে ভিজালেই ফুল ফুটবে। এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে।'

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরে অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার এসব কথা বলেন। 

তুষার নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, 'অনেক জল ঘোলা করেছেন। একবার দিবো না বলে ফেলছেন বলে, দিবেন না এই ইগোর জায়গায় যাবেন না।'

তিনি বলেন, এই নির্বাচন কমিশন বিশেষ দল দ্বারা প্রভাবিত। এদের দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি-না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

Advertisement

সারোয়ার তুষার বলেন,  শাপলা হবে নৌকার বিকল্প। নৌকা ডুবে গেছে শাপলা ভাসবে। 

বিএনপিকে উদ্দেশ্য করে তুষার বলেন, বিএনপি না ভোটের ক্যাম্পিং করছে । তাদের ৩০ শতাংশ ভোট না ভোটের পক্ষে গেলেও বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাশ হবে। তখন এরা আয়নায় মুখ দেখাতে পারবে না। এরা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি। তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে হ্যাঁ এবং না ভোটের আয়োজন করেছিলেন। অথচ এই বিএনপি হ্যাঁ না ভোটের বিরোধিতা করছেন।   জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়ালে তাদের দুমড়ে-মুচড়ে পদ্মায় ফেলে দিবে জনগণ। 

তুষার বলেন, দেশে আওয়ামী লীগের পরে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টি‌। তাদের নেতা এরশাদ কবরে, জাতীয় পার্টিও কবরে যাবে । এরা ভারতের এজেন্ট, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামীলীগ প্রতিষ্ঠা করার যে চেষ্টা চলছে তা দেশের জনগণ মেনে নেবে না।

এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ বক্তব্য রাখেন। 

সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরিয়তপুরের এনসিপির কয়েক'শ নেতাকর্মী অংশগ্রহণ করেন।