শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে নারায়ণগঞ্জে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরিপুর ভাল্ব স্টেশনের মডিফিকেশন ও আন্তঃসংযোগ আইসোলেশন কাজ সম্পন্ন করার অংশ হিসেবে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে। এজন্য জিটিসিএল ও তিতাসের সঞ্চালন লাইনের কয়েকটি আন্তঃসংযোগ ভাল্ব সাময়িকভাবে বন্ধ থাকবে—এর মধ্যে রয়েছে জিটিসিএলের লাঙ্গলবন্দ স্টেশনের ৩০ ইঞ্চি ব্যাসের ১০০০ পিএসআইজি ভাল্ব, দেওয়ানবাগ স্টেশনের ৮ ইঞ্চি ব্যাসের ভাল্ব ও দিঘীবরাব সিজিএসের ২০ ইঞ্চি আন্ডারগ্রাউন্ড ভাল্ব।

প্রয়োজনে তারাব ও দিঘীবরাব স্টেশনের আরো কিছু ভাল্বও বন্ধ করা হতে পারে। এ কারণে ২৯ অক্টোবর রাত ১০টা থেকে ৩০ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত (১২ ঘণ্টা) গ্যাস বন্ধ থাকবে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের পুরো নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, শ্যামপুর (বিসিক) ও আশপাশের এলাকায়। একই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইজিসিবির ৪১২ মেগাওয়াট, ৩৩৫ মেগাওয়াট ও ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে।

তিতাস জানিয়েছে, ১২ ঘণ্টা পর লাঙ্গলবন্দ স্টেশনের ভাল্ব খুলে দেওয়া হলে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ স্বাভাবিক হবে। তবে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় ৩১ অক্টোবর রাত ১০টা পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে।

এ ছাড়া পুরো ৪৮ ঘণ্টা ধরে রূপগঞ্জ, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার, সিটি ইকোনমিক জোন ও রহিম এনার্জি লিমিটেড এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর ব্যবস্থাপক প্রকৌশলী মো, আতিকুল ইসলাম জানান, কাজটি শেষ হলে হরিপুর ভাল্ব স্টেশনের সক্ষমতা বাড়বে এবং নারায়ণগঞ্জ অঞ্চলে গ্যাস সরবরাহ আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন হবে।

  • সর্বশেষ