শিরোনাম
◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দূর্ঘটনায় মা’ চলে গেছে দুনিয়া ছেড়ে, মেয়ে কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালের বেডে অর্থাভাবে মেয়েটির পঙ্গুত্ব বরনের উপক্রম 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ মা’য়ের সাথেই হাসপাতালে যাচ্ছিলেন কন্যা মারিয়া (১৫)। পথেই সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয় তার মা’ আলেয়া বেগমের। সেই দূর্ঘটনায় মেয়েটিরও কোমরের দু’পাশ ও একটি হাত ভেঙ্গে যায়। এখন সে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি। ডাক্তাররা বলেছে, তার অপারেশন চিকিৎসার জন্য আরো প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। কিন্তু হতদরিদ্র দিনমজুর বাবা কোথায় পাবেন এত টাকা। তাইতো বিনা চিকিৎসায় এখন পঙ্গু হাসপাতালের বেডে যন্ত্রনায় কাতরাচ্ছে মারিয়া। রৃদয়বিদারক ওই মর্মান্তিক দূর্ঘটনাটির শিকার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর মদো কাজির পরিবারে। স্ত্রীকে হারালেও মধু কাজী তার একমাত্র মেয়েকে বাঁচাতে বিত্তবান সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন।

হতদরিদ্র মদো কাজী বলেন, তিনি রাজমিস্ত্রির জোগালের কাজ করেন। তার উপার্জনেই চলে তিন সদস্যের সংসার। বাবলা ও মোহন নামে বড় দুই ছেলে সন্তান থাকলেও তারা বিয়ের পরই শ^শুর বাড়ীতে ঘর জামাই রয়েছে। বাবা মা বোনের কোন খরচও দেয় না। মদো কাজী বলেন, এক ভায়ের দেওয়া ৪ শতক জমির উপরে ভীটে বাড়ী ছাড়া আর কিছুই নেই তার। রাজমিস্ত্রির জোগালের কাজ করে খেয়ে না খেয়ে দিন কাটে তাদের। তিনি আরো বলেন, মেয়ের চিকিৎসায় এ পর্ষন্ত ধার দেনা করে প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। ডাক্তাররা বলেছে মারিয়ায় অপারেশনে এখনো আরো প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। দ্রুত এ টাকা জোগাড় করতে না পারলে মেয়েটি বিনা চিকিৎসায় পঙ্গুত্ববরন করতে পারে। তিনি বলেন, তার মেয়ের করুন অবস্থার কথা শুনে গ্রামবাসীদের অনেকেই এগিয়ে এসে গ্রাম থেকে কিছু সাহাষ্য তুলে দিয়েছেন। কিন্তু ওই বিপুল পরিমান টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা। এখন অর্থাভাবে মেয়েটির চিকিৎসা ও অপারেশন বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছেন। 

গ্রামবাসী আগমুন্দিয়া গ্রামের আকতার হোসেন জানান, পরিবারটি একেবারেই হতদরিদ্র। অসহায় মেয়েটির করুন অবস্থার কথা শুনে গ্রামবাসিরা মিলে কিছু সাহাষ্যও তুলছেন। কিন্তু. ওই বিপুল অংকের টাকা জোগাড়ে সমাজের মানবিক দানশীল ব্যাক্তিদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, সড়কে দূর্ঘটনায় এক মায়ের মৃত্যু ও আহত মেয়ের করুন অবস্থার কথা শুনেছি। তিনি বলেন, সরকারীভাবে দূর্ঘটনায় আহতদের চিকিৎসায় অনুদান প্রদানে যথাসাধ্য ব্যবস্থা নিবেন বলে যোগ করেন তিনি।