শিরোনাম
◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়ায় ট্রাককে পিছন থেকে ধাক্কা, সিএনজি চালক নিহত

শাহজাহান চৌধুরী, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় একটি ট্রাকে ধাক্কা লেগে জালাল ড্রাইভার (৬০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়া  বাইপাস সড়কের বাকখালী মোড়ে  এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল আহমদ বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মৃত কবির আহমদ এর পুত্র।

স্থানীয় সিএনজি চালক মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী জানান, গিরিশ চৌধুরী বাজারের দিক থেকে ইন্দ্রপুলের দিকে যাচ্ছিলেন জালাল। এ সময়  বাইপাস মোড় বাকখালী  এলাকার মোড়ে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পাপিয়া বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”

  • সর্বশেষ