শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে বাসচাপায় শিক্ষক নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাস ভাঙচুর

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পিঙ্গড়িয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় আছাদুর রহমান (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের সাইফুল ইসলামের ছেলে। পেশাগত কারণে তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃত্যুর খবরে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে ও দুর্ঘটনাকবলিত বাসটি ভাঙচুর করে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কুমার জানান, আছাদুর রহমান মাত্র এক বছর আগে এনটিআরসির মাধ্যমে গণিত বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি একজন সৎ ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

কচুয়া থানার ওসি মো. শামিম আহম্মেদ খান জানান, দুর্ঘটনার পর ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কাটাখালি হাইওয়ে থানাকে জানানো হয়েছে, তারা এসে খাদে পড়ে থাকা বাসটি উদ্ধার করবে। দুর্ঘটনার পরপরই বাসচালক ও সহকারী পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা যায়নি।

  • সর্বশেষ