শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:২৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে দুদকের ঘুষ বানিজ্য মামলায় গ্রেফতার হলো কাস্টমস কর্মকর্তা

আইরিন হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি: ঘুষ বানিজ্যের অভিযোগে অবশেষে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে মামলার এজাহারে আসামী করে গ্রেফতার করেছে দুনীতি দমন কমিশন দুদক। 
মঙ্গরবার  দুপুর  ১২ টার দিকে আসামী কাস্টমস কর্মকর্তার নিজ বাড়ি যশোর থেকে  দুদকের সদস্যরা তাকে গ্রেফতার করে।  

এর আগে শামিমার দপ্তর থেকে  ২ লাখ ৭৬ হাজার টাকাসহ সে ও তার সহযোগী এনজিও সদস্য হাসিবুর কে ধরলেও কেবল একটি হাসিবুরকে আটক দেখিয়ে ছেড়ে দিয়েছিল মূল অভিযুক্ত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে। এসময় অনিয়মের অভিযোগ তুলে গতকাল রাতে দুদকের গাড়িসহ কর্মকর্তাদের  আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। পরে জনতার কাছে  স্বচ্ছতার আশ্বাসে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। আজ নতুন করে তদন্ত শেষে কাস্টমস কর্মকর্তা শামিমাকে  প্রধান আসামী ও তার সহযোগী এনজিও সদস্য হাসিবুর রহমানকর   দ্বিতীয় আসামী করে এজাহার দাখিল করে দুদক।

গ্রেফতারকৃত আসামী রাজস্ব কর্মকর্তা শামিমা যশোরের নাজির শংকরপুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে এবং বহিরাগত এনজিও সদস্য হাসিবুর রহমান বেনাপোল গ্রামের নাজমুল হোসেনের ছেলে। 

মামলার এজহারে দুদক কর্মকর্তা যশোর শাখার উপপরিচালক আল আমিন জানান, ক্ষমতার অপব্যবহার করে কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার আমদানি,রফতানি পণ্য শুল্কায়নে সিঅ্যান্ডএফ ও দাদালদের সাথে যোগসাজোগে ২ লাখ ৭৬ হাজার টাকা ঘুষ গ্রহনের সময় সে ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান,  ঘুষ বানিজ্যের কারনে আমদানিতে খরচ বাড়ে। কোন অনিয়ম না থাকলেও কাস্টমস সদস্যরা ফাইল আটকে টাকা আদায় ও হয়রানি করে। এর আগে ঘুষের ২৫ লাখ টাকাসহ বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে গোয়েন্দা সংস্থা ঢাকা বিমান বন্দর থেকে আটক করেছিল।

সাধারন ব্যবসায়ী নুরুজ্জামান জানান, দির্ঘদিন ধরে প্রকাশ্যে বেনাপোল কাস্টমসে  ঘুষ বানিজ্যের অভিযোগ থাকলেও এই প্রথম দুদকের অভিযান চালানো হয়েছিল। তবে দুদকের দূনীতির কারনে অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছিল। স্থানীয় জনতা  ও  সাংবাদিকদের জেরার মুখে অবশেষে দুদক সদস্যরা মূল  অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়।

  • সর্বশেষ