শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৯:২৭ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

ছাত্রদলে যোগদানকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

ছাত্রদলের সদস্য হওয়া আবির আহমেদ জানান, আন্দোলনের সময় তারা হামলা ও মামলার মুখে পড়েছিলেন। আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে তারেক রহমানের ভূমিকা থাকায় তারা ছাত্রদলে যোগ দিয়েছেন। আরেক শিক্ষার্থী তাওহীদ ইসলাম বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ তিনি ছাত্রদলে অন্তর্ভুক্ত হয়েছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও লালমনিরহাট-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আন্দোলনে সকলেই অংশ নিয়েছেন, তবে শিক্ষার্থীদের অবদান বেশি ছিল। আজ তারা শহীদ জিয়ার আদর্শের দল ছাত্রদলে যোগ দিলো। আমরা তাদের নিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমান এবং সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন প্রমুখ। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ