শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে গ্রেপ্তার

মিজান লিটন : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ কার্যক্রমের অংশ হিসেবে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল গত ২৪ ঘণ্টায় চাঁদপুরসহ আশপাশের নদ-নদীতে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, ৫ অক্টোবর সকাল থেকে ৬ অক্টোবর সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে। এ সময় ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেপ্তার করা হয়। অবৈধ জাল উদ্ধার করা হয় ২৭ লাখ ১ হাজার মিটার। জব্দ করা হয় ২৪১ কেজি ইলিশ মাছ এবং ৬টি মাছ ধরার নৌকা। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক ৫টি মামলা করা হয়েছে।

অভিযান শেষে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নদীতে যারা নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা। জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ