শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যার দুদিন পর যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যার দুদিন পর মামলার ৬নম্বর আসামি  শাফায়েত হোসেন সৈকত (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  

র‍্যাব জানিয়েছে, উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা এক নিরীহ মানুষকে মারধর করার সময় তাদের কবল থেকে ছাড়িয়ে নেওয়ায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে (১৮) হত্যা করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বেগমগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার শাফায়েত হোসেন সৈকত উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্বএকলাশপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে।

Advertisement

উপজেলার কল্লা মার্কেট এলাকায় গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে এ হত্যাকান্ড ঘটে। নিহত বিজয় উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বার বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার সৈকত একই এলাকার আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সন্ত্রাসী। কয়েক দিন আগে শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় একজন নিরীহ মানুষকে সন্ত্রাসীরা মারধর করার সময় বিজয় নিরীহ মানুষটিকে তাদের থেকে ছাড়িয়ে নেয়। এরপর সন্ত্রাসীরা ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ভিকটিম উপজেলার কল্লা মার্কেট এলাকায় গতিরোধ করে আটক করে। একপর্যায়ে বিজয়ের শরীরে তিনশত'র অধিক স্থানে এলোপাতাড়ি এবং উপর্যপুরি কুপিয়ে হত্যা করে । এ ঘটনায় নিহতের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু আরো বলেন, ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ