শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে সেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যার ঘটনায় উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ ১২ জনের বিরুেদ্ধ মামলা দায়ের

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে কালাম খান (৪৮) নামে এক ব্যবসায়ীকে চায়ের দোকান থেকে ধরে নিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৮টার দিকে চিংড়াখালী ইউনিয়নের ঢেপুয়ারপাড় গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় কালাম খানের বড় ভাই লুৎফর রহমান (৫২) গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। নিহত কালাম খান চিংড়াখালী গ্রামের আলী খান ওরফে কালু খানের ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে মিঠু খান বাদি হয়ে রবিবার(৫ অক্টোবর) দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় আসামি ১২জন। এর মধ্যে প্রধান আসামি চিংড়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল খান। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনারেল মাওলানা মো. মাকসুদ আলী খান ও তার ছোট ভাই আল আমীন খানও এ মামলায় এজাহার নামীয় আসামি রয়েছেন।

নিহতের ছেলে মিঠু খান বলেন, ঘটনার রাতে তার পিতা ও চাচা বাড়ীর অদূরে ওয়াজেদ আলীর দোকানে চা খাচ্ছিলেন। ওই স্থানীয় একদল সন্ত্রাসী দুই ভাইকে ধরে নিয়ে পিটিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে আহতদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন। তার দুই স্ত্রী ও ৫ সন্তান রয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে কালাম খানকে হত্যা করা হয়েছে বলে তার ছেলে মিঠু খান দাবি করেছেন।

এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, কালাম খান হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সন্দেহজনকভাবে একজনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতকদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ