শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাচোল ও ভোলাহাটে সাপের কামড়ে ৩ জনের মৃত্যু

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাট উপজেলায় সাপের কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুইজনকে হাসপাতালে নিয়ে পথেই তাদের মৃত্যু হয়।

শনিবার ও রবিবার এই দুই উপজেলায় পৃথক ঘটনা ঘটে। মারা যাওয়া তিনজন হলো, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বরেন্দা গ্রামের মহাদেব ওরফে কান্তু কর্মকারের ছেলে সুনীল কর্মকার (৩২), ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মো. আজিজুল হক (৪৮) এবং আলালপুর ক্যাম্পপাড়া মোঃ আওকাত আলীর ছেলে মোঃ রানাউল ইসলাম (৩১)।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত ওসি এসএম নুরুল কাদির সৈকত বলেন, শনিবার দিবাগত রাতে বাড়িতে শুয়ে ছিলেন সুনীল কর্মকার। এ সময় তাকে বিষাক্ত সাপে কামড় দিলে চিৎকার চেচামেচি করেন। পরিবারের সদস্যরা তাকে রামেকে নেয়ার পথে গোদাগাড়ি এলাকায় পৌঁছালে সুনীল মারা যান। যদিও তারা পরবর্তীতে কবিরাজের শরণাপন্ন হয়েছিল।

অন্যদিকে ভোলাহাট থানার উপ-পরিদর্শক আব্দুল বারি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলী বলেন, ভোলাহাট সদর ইউনিয়নে শনিবার  সকাল বেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে আজিজুল হক সাপের কামড়ের শিকার হন। ওইদিন রাতে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে শনিবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় রানাউল ইসলামকে সাপে কাটে। পরেরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল নিয়ে যাওয়ার পথে মারা যান।

 

  • সর্বশেষ