শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

‎রবিবার (৫ অক্টোবর) বিকেলে পুলিশ লালমনিরহাট সুপার মোঃ তরিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান।

‎জানা যায়, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর দিক নির্দেশনায় এসআই মোঃ জুয়েল চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার রাত ১টার দিকে ফুলগাছ মৌজার সোনার দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কাঁচা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার জয়দেবপুর থানার আরে ভাই এলাকার মোঃ কালাই সিকদারের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৪১), ময়মনসিং জেলার তারাগন তারাকান্দা থানার গোয়ালকান্দি এলাকার মোঃ ইসাহাক মিয়ার ছেলে মোঃ অশিদ মিয়া (২৭), লালমনিরহাট জেলার গুড়া গুটি এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ ইসলাম (২০)।

Advertisement

‎এ সময় অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি লোহার হাতলযুক্ত লাল রঙের বোল্ট কাটার মেশিন, একটি গামছা, একটি লোহার পাইপ, একটি বড় সাদা কস্টেপ, একটি কাঠের হাতলযুক্ত ছোরা, একটি হাসুয়া, চারটি নাইলনের রশি, একটি আইটেল বাটন ফোন, একটি পুরাতন ব্যাটারি চালিত অটো রিকশা ও একটি নীল রঙের ছয় চাকা বিশিষ্ট পুরাতন পিকআপ ভ্যান।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি নুরনবী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
‎
‎

 

  • সর্বশেষ