শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরের পাখি শিকারে বাধা দেওয়ায় গুলিতে আহত পাখিপ্রেমী, আটক ৩

অমর ডি কস্তা, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী (৩৫) নামের এক পাখিপ্রেমীকে গুলি করেছেন পাখি শিকারিরা। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলসনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের জাহিদ হাসান (২৫), সামাউন কাজী (৩০) ও আশরাফুল ইসলাম (৩২) এই তিনজন রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এ সময় রিপন তাদের পাখি শিকার করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জাহিদ তার হাতে থাকা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় পেটের চামড়ায় এয়ারগানের গুলি আটকে আছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে স্থানীয় লোকজন ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি এয়ারগান জব্দ করে ও তাদের আটক করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে। এ ব্যাপারে গুলিতে আহত রিপন কাজীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • সর্বশেষ