শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:০২ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উবায়দুল মোকতাদিরের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

রোববার (৫ অক্টোবর) দুপুরে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে পৌর শহরের কাচারিপাড়ার পৌর মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের টিএ রোড, মাদ্রাসা মোড় ও সদর হাসপাতাল রোড প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুফতি মোবারক উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা জাকারিয়া খান, মাওলানা মেহেদী হাসান ও মাওলানা রহমত উল্লাহ কাসেমী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী তার ক্ষমতাকালে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে অস্থির পরিবেশ সৃষ্টি করেছিলেন। তাদের দাবি, ২০১৬ ও ২০২১ সালে তার নির্দেশে সরকার-সমর্থিত বাহিনী ও দলীয় কর্মীরা জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসায় হামলা চালিয়ে একাধিক শিক্ষার্থীকে হত্যা করে। বক্তারা এসব হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে মোকতাদির চৌধুরী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার এবং ফাঁসির দাবি জানান।

 

  • সর্বশেষ