শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:৩৩ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

মো. রমজান আলী, নিজস্ব প্রতিবেদক: নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলার স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি দিয়ে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে গত বুধবার থেকে অর্থ্যাৎ ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু করেছেন তারা। 

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা তাদের দাবি আদায়ে কর্মবিরতি পালন শুরু করেছেন। এরই ধারবাহিকতায় তারা প্রত্যেকে নিজনিজ কর্মস্থালের সামনে ব্যানার-ফিস্টুন হাতে নিয়ে কর্মবিরতি পালন করেন। 

স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

তাদের দাবিগুলো হলো- বেতন বৈষম্য দূরীকরণ, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে পদোন্নতি, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতিতে ধারাবাহিক উচ্চ গ্রেড নিশ্চিতকরণ।

 

  • সর্বশেষ