শিরোনাম
◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয়

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলিক সংস্কার, বিচার ও গণপরিষদের মাধ্যমে নির্বাচন চেয়েছি: সারজিস আলম

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা নির্বাচনের বিরোধী নই তবে নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে। না হয় ফ্যাসিস্ট আবার ফিরে আসতে পারে। শহিদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। 

এনসিপি নির্বাচনের পক্ষে। তবে এর আগে মৌলিক সংস্কার, বিচার ও গণপরিষদের মাধ্যমে নির্বাচন চেয়েছি। দেশে এত বড় গনহত্যা হলো, বাহিনীর একজন লোক হাজার মানুষকে খুন করলো। মস্তিস্কে গুলি করে খুন করার পর উল্লাস করতো। আমরা তাদের দৃশ্যমান বিচার দেখতে চাই। বিশেষ করে ফ্যাসিবাদি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ২০/৩০ জন কাল প্রিটের  বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত শুধুমাত্র নির্বাচন চেয়ে গনঅভ্যুত্থানকে পেছনে ফেলে দেশের মানুষ ভালোভাবে নেবেননা। আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতের আশির্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না এবং বাংলাদেশে আর কোন নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ কর‍তে পারবে না 

বুধবার বিকেল ৩ টায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এনসিপি সুনামগঞ্জ জেলা ও উপজেলার কমিটির সমন্বয়ক সভা ও  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা চাই নির্বাচন হোক। তবে সেটা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এবং গণপরিষদ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা এসে সংবিধান সংশোধন করুক। 

Advertisement

এনসিপি নেতা আখতার হোসেন প্রসঙ্গে বলেন, বিদেশের মাটিতে আখতার হোসেনকে হেনস্তা করা হয়েছে। তাসনীম জারা, ফখরুল ইসলাম আলমগীরের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। বিদেশের এই সফর সুন্দরভাবে সাজানো হয়নি। একই প্রটোকলে সবাইকে নেয়া উচিত ছিল। এটি সরকারের দুর্বলতা। পররাষ্ট্রমন্ত্রনালয়ের গাফিলতি আছে এখানে। এরা আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত। সরকার চাইলে এসবের বিচার করতে পারে।

এনসিপি ও গণপরিষদ বিষয়ে বলেন,  গণপরিষদ কোটা বিরোধী আন্দোলন থেকে বেরিয়ে আসা একটি সংগঠন। আমাদের চিন্তা ও আদর্শ একই। তাদের সাথে জোটের বিষয়ে আলোচনা চলছে। এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা  আশা করি সম্মানজনক সিদ্ধান্তে পৌছতে পারব।

শাপলা প্রতিক নিয়ে সারজিস আলম বলেন,  এনসিপি সব নিয়ম মেনে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি। প্রতিক হিসেবে শাপলা চেয়েছি। হঠাৎ করে নির্বাচন কমিশন বলছেন নির্বাচন কমিশনের তালিকায় শাপলা প্রতিক নেই। যেহেতু শাপলা একটা প্রতীক নয়, প্রতীকের একটা অংশ। সেখানে ধানের শীষ আছে, তারকা আছে। সামগ্রিকভাবে প্রতীকের একটা অংশ যদি অন্যান্য রাজনৈতিক দল পায় তাহলে এনসিপিকেও দিতে হবে। আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলে রাজপথে নামতে বাধ্য হবো।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা  চৌধুরী সুমন। এসময় আরও উপস্থিত এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক এহতেশাম হক, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম।

  • সর্বশেষ