শিরোনাম
◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয়

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক মন্ত্রী তোফায়েলের ভাতিজা গডফাদার খ্যাত সাবেক চেয়ারম্যান স্বপন গ্রেফতার! 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা, ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান গডফাদার খ্যাত ইফতারুল হাসান স্বপন (৫৫) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের ২০০৯ এর অধীনে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের হয়েছিল। যার মামলা নম্বর ১৯। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী নেতার ভাতিজা হওয়ায় দীর্ঘ ১৭ বছরের শাসনামলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চড় দখল, জমি দখল, নদী দখল, মৎস্য ঘের দখল, টেন্ডারবাজী, চাঁদাবাজী, নারী নির্যাতন, হামলা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে একটি প্রভাবশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন স্বপন। 

৫ আগস্টের পরে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। দির্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছিল। অবশেষে আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডিবির একটি চৌকস টিম সফল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।

 

  • সর্বশেষ