শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের মতো সহযোগিতা আর কোথাও নেই: র‌্যাব অধিনায়ক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার মনোভাব নেই বলে মন্তব্য করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

র‌্যাব অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এত বেশি সহায়তা এবং সহযোগিতার মনোভাব আছে বলে আমি মনে করি না। গতবার মাদ্রাসার ছাত্ররাও মণ্ডপ পাহারা দিয়েছে। এর তো তুলনা হয় না।’

র‌্যাব-৫ এর আওতাধীন পাঁচ জেলায় দুই হাজারেরও অধিক পূজামণ্ডপ রয়েছে। সবগুলো মণ্ডপের সভাপতি-সম্পাদকের সঙ্গে র‌্যাবের যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ ষষ্ঠী পূজার আগে এখন প্রতিমা নির্মাণের জায়গাগুলোতে গোয়েন্দা নজরদারি রয়েছে। পাঁচটি জেলার প্রতিটি মণ্ডপের সভাপতি-সম্পাদকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। টহল টিম যাচ্ছে।’

দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে র‌্যাব অধিনায়ক বলেন, ‘ষষ্ঠী পূজা থেকে মণ্ডপ এবং রাস্তাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। শুধু র‌্যাবই নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সভা করা হয়েছে। এ বছরও অনেক ভাল পরিকল্পনা করা হয়েছে। হুমকি পর্যবেক্ষণ করেছি। বিশেষ কোনো হুমকি নেই। তারপরও আমরা নিরাপত্তাব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করি।’

তিনি বলেন, ‘দুর্গাপূজার উৎসব কিন্তু শুরু হয় রাজশাহীর তাহেরপুরে। তাই রাজশাহীর দুর্গাপূজায় বিশেষ তাৎপর্য থাকে। এখানে আরও উৎসবমুখর পরিবেশে পূজা পালিত হয়। আমরা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করব। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক অশোক কুমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্যকুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়